Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ধ্রুব নিউজ ডেস্ক ধ্রুব নিউজ ডেস্ক
প্রকাশ : রবিবার, ২৫ অক্টোবর,২০২৬, ০৬:৪৮ পিএম
দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

ছবি: ফাইল ছবি

সৌদি আরবের বিমানবন্দর লক্ষ্য করে হামলার ঘটনার জেরে দাম্মাম ও রিয়াদ রুটের ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও বাড়িয়ে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার কথা মাথায় রেখে আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই দুই গন্তব্যের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​আজ রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদ ও দাম্মাম রুট সাময়িকভাবে বন্ধ থাকলেও জরুরি প্রয়োজনে যাতায়াত করতে ইচ্ছুক যাত্রীরা বিকল্প হিসেবে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে গত ১৬ অক্টোবর থেকে ঢাকা–জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আগামী ৪ নভেম্বর পর্যন্ত এই বিশেষ সূচি অব্যাহত থাকবে।

​পাশাপাশি, ঢাকা–মদিনা রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

​ফ্লাইটগুলোর পরবর্তী শিডিউল এবং যাতায়াত সংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য যাত্রীদের যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। এছাড়া যেকোনো ধরনের টিকিট পরিবর্তন বা ভ্রমণসংক্রান্ত অন্যান্য তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেকোনো নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)