Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা ও দোয়া

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:১৬ পিএম
কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা ও দোয়া

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে “জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র এস কে এম সালাহ উদ্দীন বুলবুল সিডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও অভিভাবক সদস্য মো. খাইরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হুমায়ুন কবির।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুবাস কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মেহনাজ জামান এবং পবিত্র গীতা থেকে পাঠ করে একই শ্রেণির শিক্ষার্থী অবন্তী হালদার।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বীরত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ও ইতিহাস তুলে ধরার আহ্বান জানান। আলোচনা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)