ধ্রুব নিউজ ডেস্ক
বামে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, মধ্যেখানে কৃষ্ণ নন্দী ও শেষে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ছবি: সংগৃহীত
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী করা হয়েছে জামায়াতের ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। প্রায় ১০ মাসের ব্যবধানে এ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী পরিবর্তন করে বড় চমক দেখালো দলটি।
গত ১ ডিসেম্বর খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে এসে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এ সিদ্ধান্ত দেন। পর বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে স্থানীয় পর্যায়ের নেতাদের বৈঠকে এটি আলোচিত হয় এবং ওই সিদ্ধান্তই বহাল রাখা হয়।
খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন বুধবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।