Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কোটচাঁদপুরে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৭:১৯ পিএম
জুলাই গণঅভ্যুত্থান স্মরণে কোটচাঁদপুরে জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা

কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভা, র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৫টায় শহরের ব্রিজঘাট মোড় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কোটচাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ব্রিজঘাট মোড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার আজিজুর রহমান, সাধারণ সম্পাদক (সেক্রেটারি) শাহাবুদ্দীন খান, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, পৌর সেক্রেটারি মিন্টু, উপজেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোয়াবিয়া হুসাইন এবং পৌর মেয়র পদপ্রার্থী শরিফুল ইসলামসহ দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবের সকল শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)