Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৯:৫১ পিএম
ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস পালন

শোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বিশেষ আলোচনা করা হয়। তিনি তার বক্তব্যে ঝিকরগাছাসহ দেশের সকল জুলাই শহীদের স্মৃতিবিজড়িত অবদানের কথা তুলে ধরেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উপজেলা পরিষদের একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান জাহাঙ্গীরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের প্রতিনিধি মুরাদুন্নবি মুরাদ এবং উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও যশোর-২ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।

আলোচনা সভায় জুলাই আন্দোলনে ঝিকরগাছার হাজিরবাগ ইউনিয়নের শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওশের আলী যখন তার সন্তানের স্মৃতি ও যন্ত্রণার কথা তুলে ধরছিলেন, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন এবং হলরুমে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এছাড়া অনুষ্ঠানে বি.এম হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এস. এম সাদিক জুলাই বিপ্লবের ইতিহাস সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওয়ালিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, উপজেলা ইনস্ট্রাক্টর শিউলী খাতুন, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম কাদির, প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আঁখি খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করা হয় এবং সমাপনীতে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা জামে মসজিদের ইমাম মো. জিয়াউল ইসলাম।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)