বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে যশোরের বাঘারপাড়ার চিত্রা মডেল কলেজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম আখতার।
চিত্রা মডেল কলেজের অধ্যক্ষ কহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মো. বদিউজ্জামান খানসহ কলেজের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উম্মে সালমা রুপা।
আলোচনা সভায় বক্তারা জুলাই শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের সকল শহিদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।