Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গাজীপাড়ায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৮:৪৮ পিএম
গাজীপাড়ায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোমবার গাজীপাড়ায় মাদক বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ধর্মতলা কদমতলার গাজীপাড়া এলাকায় মাদকের অভয়ারণ্য উচ্ছেদ এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। আজ সোমবার (১ জুন) গাজীপাড়ায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে একটি মাদকবিরোধী মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

​সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে ধর্মতলা ও খোলাডাঙ্গার গাজীপাড়া এলাকাটি মাদকের একটি বড় ‘হটস্পট’ হিসেবে পরিচিত। স্থানীয় প্রশাসন, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং এর সাথে জড়িতদের বিষয়ে অবগত থাকলেও মূল হোতারা বরাবরই পার পেয়ে যাচ্ছে।

​প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন ছাত্র ইউনিয়ন যশোরের আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রাশেদ খান। তিনি বলেন, এই এলাকাটি দীর্ঘ দিন ধরে মাদকের অভয়ারণ্য। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই স্পট এবং মাদক বিক্রেতাদের সম্পর্কে সবই জানে। মাঝেমধ্যে এখানে রেইড দেয়া হলেও চিহ্নিত মাদক ব্যবসায়ীরা বরাবরই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।"

​তিনি আরও বলেন, বাইরে থেকে আসা মাদকসেবীদের উৎপাতে স্থানীয় নারীরা প্রতিনিয়ত বিব্রতকর ও নিরাপত্তাহীন পরিস্থিতিতে পড়ছেন। মাদকের এই দূষিত পরিবেশের কারণে এলাকার শিশু-কিশোর ও শিক্ষিত তরুণরা বিপথগামী হচ্ছে এবং অতিষ্ঠ হয়ে অনেক পরিবার এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আগামী প্রজন্মের ভবিষ্যতের স্বার্থে এই পরিবেশ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

​মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ৯ নম্বর আরবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়া। নিজের এলাকাকে নিরাপদ করার আকুতি জানিয়ে তিনি বলেন,​"আমার বাড়ি এই গাজীপাড়ার ভেতরেই। এখানে শুধু মাদকই বিক্রি হয় না, সাথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলে, নিয়মিত বোমা ফোটে। আমরা এলাকাবাসী এর স্থায়ী প্রতিকার ও সাধারণ মানুষের নিরাপত্তা চাই।"

মানববন্ধন ও সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গাজীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং গাজীপাড়াকে মাদকমুক্ত ঘোষণার জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন স্থানীয় বাসিন্দারা।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)