চাকরি ডেস্ক
বাংলাদেশি পুরুষ কর্মীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় ব্রুনেইয়ে কর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে। সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বিভিন্ন ব্রুনাইয়ান কোম্পানিতে মোট ২৭৯টি পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
প্রতিষ্ঠান ও পদভিত্তিক বিবরণ
১. সিওয়াই কনস্ট্রাকশন
পদ: নির্মাণশ্রমিক (১ জন)
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
২. লেম্যান এন্টারপ্রাইজ
পদ: এসি টেকনিশিয়ান (১ জন)
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
৩. হেলিফ অ্যাকুয়াকালচার এসডিএন বিএইচডি
পদ: খামারশ্রমিক (১ জন)
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৪. সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি
পদ ও সংখ্যা: নির্মাণশ্রমিক (১৮০ জন + ৫ জন), প্লাম্বার (৫ জন), রাজমিস্ত্রি (২ জন), ফোরম্যান (৩ জন), ড্রাফটম্যান (৫ জন), ওয়েল্ডার (৫ জন), ইলেকট্রিশিয়ান (৫ জন), কাঠমিস্ত্রি (৫ জন), ড্রাইভার ক্লাস-৩ (৩ জন), ট্রাক ড্রাইভার (৩ জন), ভারী যানবাহনচালক (৩ জন), সুপারভাইজার (১ জন), অপারেটর (১ জন) ও টেকনিশিয়ান (১ জন)।
বেতন: অধিকাংশ পদের দৈনিক মজুরি ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)। তবে অপারেটর ও টেকনিশিয়ান পদের জন্য দৈনিক ২১ ব্রুনেই ডলার (প্রায় ২,০২৫ টাকা) নির্ধারণ করা হয়েছে।
৫. সেজানেস কন্ট্রাক্টর এসডিএন বিএইচডি
পদ: নির্মাণকর্মী (২০ জন), শ্রমিক (৪ জন) ও গ্রাস কাটার (৫ জন)।
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৬. বিএমএম এসডিএন বিএইচডি
পদ: সাধারণ শ্রমিক (৩ জন)
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
৭. এবিডি এসডিএন বিএইচডি
পদ: ইলেকট্রিশিয়ান (৩ জন) ও ফোরম্যান (২ জন)
বেতন: দৈনিক ২২ ব্রুনেই ডলার (প্রায় ২,১২২ টাকা)।
৮. আলওয়ালি এসডিএন বিএইচডি
পদ: শ্রমিক (৫ জন)
বেতন: মাসিক ৬০০ ব্রুনেই ডলার (প্রায় ৫৭,৮৬৬ টাকা)।
৯. এমডি রাফি কনস্ট্রাকশন
পদ: হেভি যানবাহন ড্রাইভার (৪ জন)
বেতন: দৈনিক ২০ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ টাকা)।
চাকরির শর্তাবলী ও সুযোগ-সুবিধা
চুক্তির মেয়াদ: প্রাথমিক চুক্তি ২ বছরের জন্য, যা পরবর্তীতে নবায়নযোগ্য।
কর্মঘণ্টা: দৈনিক ৮ ঘণ্টা।
সুযোগ-সুবিধা: নির্বাচিত কর্মীদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ খরচ নিয়োগকারী কোম্পানি বহন করবে। এর পাশাপাশি বিনামূল্যে যাতায়াতের বিমান টিকিট প্রদান করা হবে। ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী চিকিৎসা, বিমা এবং ছুটির সুবিধাও মিলবে।
আবেদন প্রক্রিয়া ও প্রয়োজনীয় ফি
অনলাইন আবেদন: নির্ধারিত প্রক্রিয়ায় বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের প্রাথমিক ফি ২০০ টাকা।
সার্ভিস চার্জ: চূড়ান্ত নিয়োগ ও স্বাস্থ্যপরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক খরচ হিসেবে নিম্নরূপ ফি প্রদান করতে হবে—
দক্ষ কর্মীদের ক্ষেত্রে: ৫৬,৩৫০ টাকা
আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ক্ষেত্রে: ৪৪,৮৫০ টাকা
ফি পরিশোধের মাধ্যম: ‘বোয়েসেল, ঢাকা’—এর অনুকূলে সোনালী ব্যাংক (মগবাজার শাখা)-এ পে-অর্ডার সম্পন্ন করে মূল পে-অর্ডারটি সরাসরি বোয়েসেল কার্যালয়ে জমা দিতে হবে।