Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১৭ নভেম্বর,২০২৬, ০৭:৩৩ পিএম
যশোর টিটিসিতে চাকরি মেলা অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে এবং আশ্বাস প্রকল্প ও রাইটস যশোরের সহযোগিতায় টিটিসি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, উইনরক ইন্টারন্যাশনালের বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও আশ্বাস প্রকল্পের প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত এবং যশোর টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গাজী ইকফাত মাহমুদ।

​চাকরি মেলায় জনবল নিয়োগের লক্ষ্যে উইনরক ইন্টারন্যাশনাল, শিখো, ডিজিকন, ইউনিফ্যাশন, আফিল গ্রুপ, মাস্টেরি ও প্রাইম এভিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নেয়। দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রার্থীরা সরাসরি নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলার এবং জীবনবৃত্তান্ত জমা দেওয়ার সুযোগ পান।

​আয়োজকেরা জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সরাসরি যোগাযোগের সেতুবন্ধ তৈরি করা এবং দক্ষ জনবলের কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। বিভিন্ন প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ মেলা স্থানীয় চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)