Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত

চৌগাছা প্রতিনিধি চৌগাছা প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১৮ অক্টোবর,২০২৬, ১০:৩৪ পিএম
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর,২০২৬, ১২:০৭ এ এম
চৌগাছায় ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত

ছবি: ধ্রুব নিউজ

যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক ওবায়দুল ইসলাম সবুজের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) আসরের নামাজের পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। 

এর আগে যশোরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯ টার দিকে তিনি ইন্তেকাল করেন। হাম ও জ্বরের উপসর্গ নিয়ে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।

জানাজায় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ ও মাস্টার রহিদুল ইসলাম খান, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিমুদ্দিন খান ও মোস্তাফিজুর রহমান মোস্তাক, পাতিবিলা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান লালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

জনপ্রতিনিধি হিসেবে ওবায়দুল ইসলাম সবুজের মৃত্যুতে পাশাপোল ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)