Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার উপহার

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২০ আগস্ট,২০২৬, ০৮:০৮ পিএম
চলাচলে অক্ষম রবিউল ও জাহিদাকে আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার উপহার

আল মামুন ফাউন্ডেশন হুইলচেয়ার উপহার দেন। ছবি: ধ্রুব নিউজ

যশোর শহরের পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইসিস) ও চলাচলে অক্ষম রবিউল ইসলাম এবং জাহিদা বেগমের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে আল মামুন ফাউন্ডেশন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সৌজন্যে এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় তাদের দুজনকে একটি করে হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যশোর শহরের রায়পাড়া এলাকার বাসিন্দা রবিউল ইসলাম এবং চোরমারা দীঘির পাড় এলাকার জাহিদা বেগমের নিজ বাড়িতে গিয়ে ফাউন্ডেশনের প্রতিনিধিরা এসব হুইলচেয়ার তুলে দেন।

মানবিক এ উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় তিনি ভুক্তভোগী পরিবার দুটির খোঁজখবর নেন এবং ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

হুইলচেয়ার বিতরণকালে আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, যুগ্ম সম্পাদক আসলাম শেখ ও দপ্তর সম্পাদক রুবেল তরফদার উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের সদস্য মহামুদ হাসান চুন্নু, তৌফিকুর রহমান সোহেল, ইকবাল হায়দার, মামুন হোসেন, সামিম কবির ওয়াসিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও শারীরিক প্রতিবন্ধকতায় ভোগা মানুষের জীবনযাত্রা সহজ করতে তাঁদের এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)