Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মালয়েশিয়ার কথা বলে সৌদি আরবে নারী পাচার: চুয়াডাঙ্গা থেকে দম্পতি আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২১ আগস্ট,২০২৬, ০৮:১৫ পিএম
মালয়েশিয়ার কথা বলে সৌদি আরবে নারী পাচার: চুয়াডাঙ্গা থেকে দম্পতি আটক

যশোরের কোতোয়ালি থানা-পুলিশের অভিযানে সৌদি প্রবাসী এক নারীকে বিয়ে করে পাচারের অভিযোগে অভিযুক্ত জব্বার আলী ও তার স্ত্রী ময়না খাতুন গ্রেফতার হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার কবিখালী-কাথুলী গ্রাম থেকে তাদের আটক করা হয়। শুক্রবার (২১ আগস্ট) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, চৌগাছার বাসিন্দা কল্পনা খাতুনের বোন দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় ফেসবুকে জব্বার আলীর সঙ্গে পরিচয় হয়। দেশে ফেরার পর ২০২১ সালের ১১ মার্চ তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে জব্বারের পূর্বের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি জানাজানি হলে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়।

পরবর্তীতে মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে জব্বার ওই নারীর কাছ থেকে মাসিক এক লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকা হাতিয়ে নেন। পরে অন্য আসামিদের সহায়তায় ২০২৩ সালের ২৪ মার্চ তাকে মালয়েশিয়ার কথা বলে পুনরায় সৌদি আরবে পাঠিয়ে এক পাচারকারী চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়।

দীর্ঘদিন বোনের সন্ধান না পেয়ে পরিবার যোগাযোগ করলে একপর্যায়ে ওই নারী মোবাইল ফোনে পরিবারের কাছে তাকে পাচার করে দেওয়ার বিষয়টি জানান। ভুক্তভোগীকে দেশে ফিরিয়ে আনার কথা বলে জব্বার আলী পরিবারের কাছ থেকে গত ১ মে আরও তিন লাখ টাকা নেন এবং পরবর্তীতে অতিরিক্ত দুই লাখ টাকা দাবি করেন।

গত ৭ আগস্ট দুপুরে যশোর শহরের পালবাড়ি মোড়ে স্থানীয়দের সহযোগিতায় জব্বার আলীকে ধরে তার বোনকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হলে, তিনি ফিরিয়ে আনতে অস্বীকার করেন এবং বাড়াবাড়ি করলে সৌদি আরবেই তাকে হত্যার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে কোনো মীমাংসা না হওয়ায় ভুক্তভোগীর বোন আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিত হিসেবে রুজু হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দম্পতিকে আটক করে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)