Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

শার্শায় শিশু ধর্ষণ মামলার এজাহারের এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

বোপোল প্রতিণিধি বোপোল প্রতিণিধি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৮:০০ পিএম
শার্শায় শিশু ধর্ষণ মামলার এজাহারের এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার

িআটক মকছেদ আলী ছবি: ধ্রুব নিউজ

যশোরের শার্শায় ৩য় শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) ধর্ষণের অভিযোগে মামলার একমাত্র আসামি মো. মকছেদ আলীকে (৫৫) এজাহার দায়েরের মাত্র এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মহিষা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মকছেদ আলী মহিষা মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট বিকেলে স্কুল থেকে ফেরার পর খেলতে বের হলে শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি ঘেরের পাড়ে নিয়ে ধর্ষণ করেন মকছেদ আলী। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ২০ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। ভয়ে প্রথমে বিষয়টি চেপে গেলেও পরবর্তীতে শারীরিক অসুস্থতা দেখা দিলে এক প্রতিবেশীর মাধ্যমে ঘটনাটি স্বজনদের কাছে জানাজানি হয়।

এ ঘটনায় বুধবার (১৯ আগস্ট) শিশুটির বাবা বাদী হয়ে শার্শা থানায় লিখিত অভিযোগ দিলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

মামলা দায়েরের পরপরই যশোরের পুলিশ সুপারের নির্দেশে শার্শা থানা পুলিশের তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে একটি চৌকস দল অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাত ৩টা ৫ মিনিটে মহিষা এলাকা থেকে আসামি মকছেদ আলীকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের মামলায় অভিযুক্ত আসামিকে দ্রুততম সময়ে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসাসংক্রান্ত ও আইনি সহায়তার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)