Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল বন্দরের গতি ফেরাতে এক কাতারে ৩ সংগঠন

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৭:৫৭ পিএম
বেনাপোল বন্দরের গতি ফেরাতে এক কাতারে ৩ সংগঠন

বেনাপোল বন্দরের সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বেনাপোলের তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাজীবী সংগঠন। ছবি:

বেনাপোল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি ফেরানো, শ্রমিক-কর্মচারীদের স্বার্থ রক্ষা এবং বন্দরের হারানো সুনাম ও ঐতিহ্য ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছে বেনাপোলের তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পেশাজীবী সংগঠন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত এক জরুরি মতবিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনগুলোর নেতারা। সভায় বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন (রেজি. নং-৮৪৯), বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫-এর সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বেনাপোল স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সবুর শেখ বলেন, "তিনটি সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে বন্দরের কার্যক্রমে কোনো ধরনের সমস্যা বা স্থবিরতা থাকবে না। বন্দরের স্বার্থ রক্ষায় সবাইকে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

সংগঠনটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বনি বলেন, "বেনাপোল বন্দর আমাদের এলাকার গর্ব এবং এই বন্দরকে ঘিরে প্রায় ৩০ থেকে ৪০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। তাই বন্দরের স্বার্থ ও সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।"

হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক শহিদ আলী এবং ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু যৌথভাবে জানান, বন্দরের অতীতের গৌরবময় অবস্থান ফিরিয়ে আনতে তিনটি সংগঠন সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। প্রয়োজন হলে সিঅ্যান্ডএফ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবির পাশাপাশি বাণিজ্যিক ধারাবাহিকতা রক্ষায় সবসময় পাশে থাকবে সংগঠনগুলো।

সভায় বক্তারা উল্লেখ করেন, বেনাপোল বন্দর দক্ষিণ-পশ্চিমঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান চালিকাশক্তি। বন্দরের আমদানি-রপ্তানি গতিশীল রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য সুদৃঢ় রাখার সিদ্ধান্ত নিয়ে সভা শেষ হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)