Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ইছামতীর পানিতে বেনাপোলের নিম্নাঞ্চল প্লাবিত, ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৭:৫৫ পিএম
ইছামতীর পানিতে বেনাপোলের নিম্নাঞ্চল প্লাবিত,  ১০০ পরিবারকে বিজিবির ত্রাণ বিতরণ

পানিবন্দি হয়ে পড়া পরিবারে ত্রাণ বিতরণ করে বিজিবি। ছবি: ধ্রুব নিউজ

ভারতের ইছামতী নদীর উজান থেকে নেমে আসা ঢলে যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বেশ কয়েকটি পরিবারের মানুষ পানিবন্দি হয়ে পড়লে তাদের সহায়তায় এগিয়ে এসেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বেনাপোলের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মধ্যে বিজিবির খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, আটা, তেল, লবণ ও চিনি।

স্থানীরা জানান, টানা কয়েক দিন ধরে ইছামতী নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ায় সীমান্তসংলগ্ন নিম্নাঞ্চলের ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। এতে রান্না ও খাদ্যসংকটসহ চরম দুর্ভোগে পড়েন স্থানীয়রা। বিজিবির এ তাৎক্ষণিক সহায়তায় উপদ্রুত এলাকার পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ত্রাণ বিতরণ শেষে খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান বলেন, "প্রাকৃতিক দুর্যোগ ও যেকোনো সংকটে সীমান্তবর্তী সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ। ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এই ধরনের মানবিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)