Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সরকারবিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০২:২৮ পিএম
আপডেট : বুধবার, ১৯ আগস্ট,২০২৬, ০৬:৩৭ পিএম
সরকারবিরোধী কর্মকাণ্ড জড়িত থাকার অভিযোগে মহিলা লীগ নেত্রীসহ আটক ৩

মহিলা লীগের নেত্রী বিলকিস সুলতানা সাথিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।(গোল চিহ্নিত) ছবি: ধ্রুব নিউজ

যশোরে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মহিলা লীগের এক নেত্রীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—শহরের মোল্লাপাড়া বাঁশতলা এলাকার মৃত নজরুল ইসলামের স্ত্রী ও জেলা মহিলা লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিলকিস সুলতানা সাথী, নীলগঞ্জ তাঁতীপাড়ার শাহাদতের ছেলে রিয়াজ ইসলাম এবং বাঘারপাড়ার রুস্তমপুর গ্রামের আকরাম মোল্লার ছেলে রাসেল রহমান।

বুধবার (১৯ আগস্ট) আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে রাজারহাট মোড়ের আমিন পেট্রোল পাম্পের সামনে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজারহাট রামনগর পিকনিক কর্নারের পাশে একটি গরুর খামারের সামনে নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে উপস্থিত নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান।

মামলা তদন্তকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ততার পক্ষে তথ্য-প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)