Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ১২ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ডিসির স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : মঙ্গলবার, ১১ আগস্ট,২০২৬, ০৮:৫৭ পিএম
ঝিকরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগে ডিসির স্মারকলিপি

জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন  ‘জুলাই যোদ্ধা’ মো. রাকিবুল ইসলাম রাকিব। ছবি: ধ্রুব নিউজ

যশোরের ঝিকরগাছায় সরকারের ফ্যামিলি কার্ড সমীক্ষার তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগে ব্যাপক অনিয়ম ও দলীয় স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ভালো দেওয়া সত্ত্বেও মেধার অবমূল্যায়ন ও নিয়োগ প্রক্রিয়ার অনিয়মের প্রতিবাদ জানিয়ে যশোর জেলা প্রশাসক (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন  ‘জুলাই যোদ্ধা’ মো. রাকিবুল ইসলাম রাকিব।

অভিযোগে উল্লেখ করা হয়, নিয়োগ পরীক্ষায় ভালো করা সত্ত্বেও চূড়ান্ত তালিকা থেকে রাকিবসহ অনেক যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে। বিজয়ী তালিকায় নির্বাচিতদের বড় একটি অংশই স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পদধারী। সবচেয়ে মারাত্মক অনিয়ম হিসেবে সামনে এসেছে—মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ না নিয়েও মনিরুল ইসলাম নামে এক ব্যক্তি চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন।

রাষ্ট্রীয় সংবর্ধনাপ্রাপ্ত এই জুলাই যোদ্ধা জানান, ফ্যামিলি কার্ডের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি জনকল্যাণমুখী প্রকল্পে এ ধরনের স্বজনপ্রীতি ও জালিয়াতি প্রকল্পের মূল উদ্দেশ্যকেই ব্যাহত করবে।

স্মারকলিপিতে ঝিকরগাছার এই নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রকাশিত বিতর্কিত ফলাফল বাতিলকরণ, সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এবং সম্পূর্ণ মেধার ভিত্তিতে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া নিষ্পত্তির আহ্বান জানান তিনি।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)