Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর টাউন হল ময়দানের কনসার্টে ছুরিকাঘাতে জখম, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:২০ পিএম
যশোর টাউন হল ময়দানের কনসার্টে ছুরিকাঘাতে জখম, থানায় মামলা

যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শহরের বারান্দি মোল্লাপাড়ার বাসিন্দা ফিরোজ হোসেনের ছেলে অভিযুক্ত সিয়াম হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। রোববার আহত মেহেদী হাসানের বাবা শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাসিন্দা মো. বাদশা বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত ১০টার দিকে মেহেদী হাসান যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে বারান্দী মোল্লাপাড়া এলাকার সিয়াম তার সহযোগীদের নিয়ে মেহেদীর ওপর হামলা চালায়।

এ সময় ধারালো চাকু দিয়ে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে পরপর চারটি আঘাত করে সিয়াম। এতে মেহেদী গুরুতর রক্তাক্ত জখম হন। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় আসামিরা।

আহত মেহেদীর চিৎকার শুনে স্থানীয় মিনারুল ইসলাম ও রিয়াদুজ্জামান রিয়াদসহ কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মেহেদীর বাবা বাদশাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসার পর মেহেদী কিছুটা সুস্থ হলে তার বাবা এই মামলা দায়ের করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)