Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট : সোমবার, ১০ আগস্ট,২০২৬, ০৮:৩৬ পিএম
যশোরে যুবলীগ নেতা মুনসুর আটক

যুবলীগ নেতা মুনসুর আলম ছবি: ধ্রুব নিউজ

যশোরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে যুবলীগ নেতা মুনসুর আলম আটক হয়েছেন। রোববার গভীর রাতে মণিরামপুর উপজেলার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি শহরের উপশহর সি-ব্লক এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) বাবলা দাশ জানান, সম্প্রতি রাজারহাট এলাকায় অনুষ্ঠিত মশাল মিছিলের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি মুনসুর আলম।

পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডিবি পুলিশের একটি টিম মণিরামপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটকের পর তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)