Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে আঘাতের প্রতিবাদে যশোরে মানববন্ধন

ধ্রুব ধ্রুব
প্রকাশ : রবিবার, ২৬ জুলাই,২০২৬, ১১:১৮ এ এম
গোপালগঞ্জে শিক্ষানবিশ আইনজীবীকে আঘাতের প্রতিবাদে যশোরে মানববন্ধন

এক শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

গোপালগঞ্জে বিচারকের ছোড়া পেপার ওয়েটের আঘাতে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হওয়ার প্রতিবাদে যশোরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার যশোর জেলা জাজ আদালত প্রাঙ্গণে যশোর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা গোপালগঞ্জের ঘটনাটির তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী বিচারকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

কর্মসূচিতে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ গফুর, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম পান্নু, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মৌলুহদা পারভীন, সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু, অ্যাডভোকেট শামসুন নাহার কণা ও অ্যাডভোকেট ইমরান হোসেনসহ সর্বস্তরের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)