আব্দুর রশীদ চৌগাছা প্রতিনিধি
চৌগাছা থানা পুলিশ কর্তৃক চলমান বিশেষ অভিযানে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার ছবি:
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই জি. এম. ইমরান হোসেন রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা উপজেলায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চাঁন্দা আফরা (পশ্চিমপাড়া) গ্রামের রাকিব হোসেনের বসতবাড়ির সামনে নিমতলা-মতিন মোড়গামী পাকা সড়কে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম (২২) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ইসলামের পিতা আব্দুল মতিন ও মাতা ফুলরা বেগম। তিনি চৌগাছা উপজেলার আফরা (মাঝেরপাড়া) গ্রামের বাসিন্দা।
তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং বর্তমানে থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।