Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

জুলাই শহীদ দিবসে সানরাইজ মডেল একাডেমিতে আলোচনা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ১১:১৩ এ এম
জুলাই শহীদ দিবসে সানরাইজ মডেল একাডেমিতে আলোচনা ও দোয়া

সানরাইজ মডেল একাডেমিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোরের সাতমাইল-বারীনগর শিক্ষাপ্রতিষ্ঠান সানরাইজ মডেল একাডেমিতে জুলাই গণ-অভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জুলাই শহীদ দিবসের রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা এতে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মারিয়া খাতুন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মঈন উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুল্লাহ বিন কোরবান। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)