Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

রাতের রাস্তায় শিয়ালে বিপত্তি, মোটরসাইকেল উল্টে যুবক হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই,২০২৬, ০৮:০৫ এ এম
রাতের রাস্তায় শিয়ালে বিপত্তি, মোটরসাইকেল উল্টে যুবক হাসপাতালে

ছবি: কাল্পনিক

যশোর সদর উপজেলার রূপদিয়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় রাতের অন্ধকারে চলন্ত মোটরসাইকেলের সামনে আকস্মিক শিয়াল এসে পড়ায় দুর্ঘটনা কবলিত হয়েছেন এক চালক। শিয়ালটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে ইসমাইল গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

বলরামপুর গ্রামের মেজবাউলের ছেলে ইসমাইল রাতে ঢাকুরিয়া এলাকা থেকে  মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে উত্তরপাড়া গ্রামে পৌঁছালে হঠাৎ একটি শিয়াল জঙ্গল থেকে দৌড়ে রাস্তা পার হতে যায়। চলন্ত গাড়ির সামনে হঠাৎ বন্য প্রাণীটি চলে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি উল্টে তিনি সড়কের ওপর আছড়ে পড়েন এবং গুরুতর আহত হন।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং তার পরিবারকে খবর দেন। পরে স্বজনরা এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইসমাইলের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগেছে। বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে এবং তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)