Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সাখারিপোতা বিএনপির মতবিনিময় সভা, তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান

বেনাপোল প্রতিনিধি বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:৩৫ পিএম
সাখারিপোতা বিএনপির মতবিনিময় সভা, তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান

বাহাদুরপুর ইউনিয়নের সাখারিপোতা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল করার লক্ষ্যে যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সাখারিপোতা বিএনপির দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ নুরুজ্জামান লিটন।

সভায় প্রধান অতিথি শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর সক্রিয় ভূমিকা অপরিহার্য। মানুষের সুখে-দুঃখে পাশে থেকে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে হবে।”

মতবিনিময় সভায় বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি, সাখারিপোতা ওয়ার্ড বিএনপি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)