Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:২৫ পিএম
আপডেট : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৯:০৫ পিএম
বিশ্ব জনসংখ্যা দিবসে যশোরে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান পুরস্কৃত

যশোরে বিশ্ব জনসংখ্যা দিবসে সেরা কর্মীরা পান কাজের স্বীকৃতি ছবি: ধ্রুব নিউজ

রোদ, বৃষ্টি, ঝড় ও নানা ধরনের প্রাকৃতিক ও সামাজিক চ্যালেঞ্জ উপেক্ষা করে যশোর অঞ্চলের প্রতিটি ঘরে পরিকল্পিত পরিবারের বার্তা এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন মাঠকর্মীরা। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় নিবেদিতপ্রাণ কর্মী ও প্রতিষ্ঠানগুলোর এই অবদানই টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক  আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশেক হাসান। স্বগত বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. দিলদার হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক সাবিহা কবীর এবং সহকারী পরিচালক (সিসি) চন্দ্রশেখর কুন্ডু।

আলোচনা সভা শেষে জেলা ও যশোর সদর উপজেলা পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের মাঝে অত্যন্ত মর্যাদাপূর্ণ ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন।

জেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা: জেলা পর্যায়ে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা ইউনিয়নের ২/খ ইউনিটের শারমিন আক্তার, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মিলটন কবিরাজ এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মোছা: নাছিমা রহমান পুরস্কার গ্রহণ করেন।

এছাড়া শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জামিলা খাতুন, শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (কুঠিবাড়ী) এবং শ্রেষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র হিসেবে যশোর সদর উপজেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র পুরস্কৃত হয়। প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ উপজেলা হিসেবে ঝিকরগাছা উপজেলা পরিষদকে নির্বাচিত করা হয়। পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ক্যাটাগরিতে সিডিবি ভিত্তিক শ্রেষ্ঠ সংস্থা হিসেবে এফপিএবি যশোর এবং ক্লিনিক ভিত্তিক শ্রেষ্ঠ সংস্থা হিসেবে মেরী স্টোপস যশোর পুরস্কার লাভ করে।

সদর উপজেলা পর্যায়ে পুরস্কারপ্রাপ্তরা: সদর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে রামনগর ইউনিয়নের ১/গ ইউনিটের তানিয়া খাতুন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ইমরান খান, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে একই কেন্দ্রের মর্জিনা খাতুন এবং শ্রেষ্ঠ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের জামিলা খাতুন ক্রেস্ট ও সনদ লাভ করেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে রামনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে রামনগর ইউনিয়ন পরিষদকে পুরস্কৃত করা হয়।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)