Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৩ জুলাই ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোর রেল স্টেশন থেকে ১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১২ জুলাই,২০২৬, ০৮:২৪ পিএম
যশোর রেল স্টেশন থেকে ১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ৩ নারী আটক

ছবি: সংগৃহীত

যশোর রেলস্টেশন থেকে আনুমানিক ১ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনী সামগ্রীসহ তিন নারী চোরাকারবারীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে স্টেশন মাস্টারের কার্যালয়ের সামনে পরিচালিত বিশেষ অভিযানে এই পণ্যসমূহ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো— খুলনার খালিশপুর উপজেলার নয়াবাটি বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকার ভাড়াটিয়া জাফর আলীর স্ত্রী সাহিদা খাতুন, খুলনা পুরাতন রেলস্টেশন এলাকার মৃত ইবাদ আলীর মেয়ে হাসিনা খাতুন এবং যশোর শহরের খড়কি এলাকার আব্দুল মালেকের স্ত্রী সেলিনা বেগম।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল স্টেশনে অভিযান চালান। এ সময় রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্মে স্টেশন মাস্টারের অফিসের সামনে থেকে ৩ নারীকে আটক ও তাদের কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ৫৫টি শাড়ি ও ৭৩টি পন্ডস ক্রিম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে বিদেশি পণ্য এনে বিক্রির উদ্দেশ্যে বহনের অপরাধে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনায় এটিএসআই সুধাংশু বিশ্বাস বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় একটি মামলা করেছেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)