Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১৫ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

ফতেপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে এক দম্পতিকে মারপিট

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৪ জুন,২০২৬, ০১:৪৯ পিএম
ফতেপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে এক দম্পতিকে মারপিট

ছবি: সংগৃহীত

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক দম্পতিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, ফতেপুর ইউনিয়নের দায়তলা গ্রামের বাসিন্দা মৃত ইমান আলী সরদারের ছেলে খোকন সরদার (৫০) এবং তার স্ত্রী শেফালী বেগম (৪৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে খোকন সরদারের সাথে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন খোকন সরদার ও তার স্ত্রী শেফালী বেগমের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা খোকন সরদারকে রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রী শেফালী বেগমকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে খোকন সরদার হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে এবং শেফালী বেগম মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)