Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

মনিরামপুরে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ০৮:০২ পিএম
মনিরামপুরে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনকে আসামি করে মামলা

ছবি: প্রতীকী

মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হযরত আলীকে কুপিয়ে হত্যাচেষ্টা, টাকা  ও মালামাল লুটপাটের  অভিযোগে ৬ জনের বিরুদ্ধে যশোরের  আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার রহিতা গ্রামের ভিকটিম হযরত আলী বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দিয়েছেন মনিরামপুর থানার ওসিকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদির আইনজীবী শেখ তাজ হোসেন তাজু।

আসামিরা হলেন, রোহিতা গ্রামের শেখ পাড়ার মৃত শেখ আইয়াম উদ্দিন এর ছেলে জাহিদুল ইসলাম জয়েদ, সাজ্জাদ হোসেন, অহেদ আলী, সোহেদ আলী, জাহিদুল ইসলাম জয়েদের স্ত্রী শারমিন বেগম ও জামালপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে নুর নবী।

মামলার অভিযোগে জানা গেছে , গত ২০ মে দুপুরে হযরত আলী  নিজ বাড়িতে অবস্থানকালে পূর্ব শত্রুতার জেরে আসামিরা  তার বাড়িতে  হামলা চালায়। এ সময় হামলাকারিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন তাকে রক্ষা করতে গেলে তাদেরও মারপিট করে জখম করা হয়। এ সময় তাদের কাছে থাকা ৩ লাখ ৫৫ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলাকারিরা চলে যায়। 

আহতদের উদ্ধার  করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ গ্রহণ না করায় তিনি আদালতে মামলা করেছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)