নিজস্ব প্রতিবেদক
ছবি: প্রতীকী
ঝিকরগাছার করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৭ মে বুধবার জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন কুন্দিপুর গ্রামের রায়হান উদ্দিনের ছেলে দিপু। এর আগে গত ১৮ মে দিপু প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছিলেন।
অভিযোগ জানা গেছে, গত ৫ এপ্রিল স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় করিম আলী রঘুনাথপুর আব্দুল খালেক আলিম মাদ্রাসায় অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মাদ্রাসায় আবেদনপত্র জমা দিতে গেলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। মাদ্রাসা কর্তৃপক্ষ মাত্র ৪ জন প্রার্থীর আবেদন গ্রহণ করেছেন। স্থানীয়ভাবে শোনা যাচ্ছে, মোটা অংকের টাকার বিনিময়ে সজিব নামে একজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। তিনি নিয়োগ কার্যক্রম বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবেদন গ্রহণের দাবি জানিয়েছেন।
ধ্রুব/এস.আই