Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ১ জুন ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ চৌগাছার হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী

১৯৭৫ থেকে ২০২৫ এসএসসি ব্যাচের পদচারনায় মুখরিত প্রাঙ্গণ

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৬:১১ পিএম
আপডেট : রবিবার, ৩১ মে,২০২৬, ১১:২৭ পিএম
১৯৭৫ থেকে ২০২৫ এসএসসি ব্যাচের পদচারনায় মুখরিত প্রাঙ্গণ

চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী । ছবি: সংগৃহীত

চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১৯৭৫ থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।

সকাল ৯টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। অনুষ্ঠানে ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থী আব্দুল জলিল সভাপতিত্ব করেন।

আলোচনা সভায় বক্তব্য দেন এলজিইডির সাবেক প্রকল্প পরিচালক মহিরুল ইসলাম খান, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, সাবেক সিনিয়র শিক্ষক ইউনুস আলী, চৌগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন খিজির হায়াত খান।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন অ্যাডভোকেট নাসিমা খাতুন, যশোর মহিলা কলেজের সহযোগি অধ্যাপক টিপু সুলতান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক টিপু কুমার দে, খুলনা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহকারি অধ্যাপক সাহেদুল আলম, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার আক্তারুজ্জামান এবং বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা শাহনাজ হোসেন।

দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা বিদ্যালয়ে সমবেত হতে থাকেন। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন অনেকে। কেউ পুরোনো বন্ধুদের সঙ্গে কুশল বিনিময়ে ব্যস্ত ছিলেন, কেউ স্মৃতিচারণে ফিরে যান ছাত্রজীবনের দিনগুলোতে। হাসি-আনন্দ, গল্প-আড্ডা ও সেলফি তোলার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শেষ পর্বে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উচ্ছ্বাসে বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)