Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

লেবুতলায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শুক্রবার, ২৯ মে,২০২৬, ০৮:৫৩ পিএম
লেবুতলায় ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দলপোতা গ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের আন্দলপোতা গ্রামে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টায় স্থানীয় এ.ডি.পি হাইস্কুলের মিলনায়তনে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষকমণ্ডলী, সমাজসেবক, অভিভাবক ও যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়ন নিয়ে সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে স্থানীয় সচেতন মহল ও সমাজসেবীদের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. হাসান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. মো. ইমদাদুল হক। অনুষ্ঠানে বক্তারা এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমাজকে এগিয়ে নিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নের কোনো বিকল্প নেই। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, বর্তমান প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। এলাকার উন্নয়নে বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করে। একই সঙ্গে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সবাইকে উদ্বুদ্ধ করে।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)