Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

যশোরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৬:৩০ এ এম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ০৫:২০ পিএম
যশোরে সড়কে ত্রিমুখী সংঘর্ষে সাবেক সেনা সদস্য নিহত

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের ত্রিমুখী সংঘর্ষে মজনুর রহমান (৪২) নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুলাল (৪০) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গত বুধবার (২৭ মে) রাত সাড়ে ৭টার দিকে চুড়ামনকাটি-বাগডাঙ্গা সড়কের একটি ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজনুর রহমান যশোর জেলার চৌগাছা উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের ফুলসারা গ্রামের (মাঝেরপাড়া) মৃত মতিয়ার রহমানের ছোট ছেলে। তিনি সম্প্রতি সেনাবাহিনী থেকে অবসর নিয়েছিলেন। এ ছাড়া গুরুতর আহত দুলাল একই গ্রামের আবুল হক মন্ডলের ছেলে। নিহত মজনুর রহমান ধ্রুব নিউজ-এর স্টাফ রিপোর্টার সাইফুল ইসলামের ফুফাতো ভাই।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে চুড়ামনকাটি-বাগডাঙ্গা সড়কের একটি ইটভাটার সামনে বিপরীতমুখী ও একইমুখী একটি মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা এবং গরু বোঝাই নসিমনের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা মজনুর রহমান ও আরোহী দুলাল ছিটকে রাস্তায় পড়ে মারাত্মকভাবে জখম হন।

দুর্ঘটনার পর পরই আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মজনুর রহমানকে মৃত ঘোষণা করেন।

এদিকে গুরুতর আহত দুলালের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হওয়ায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত ও জরুরি চিকিৎসার জন্য তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

এক সেনা সদস্যের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার নিজ গ্রাম ফুলসারা এবং চুড়ামনকাটি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)