Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ২৯ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা রুখতে বিজিবি টহল জোরদার

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে,২০২৬, ১২:৫১ পিএম
সীমান্তে অনুপ্রবেশ চেষ্টা রুখতে বিজিবি টহল জোরদার

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ‘পুশইন’ পরিকল্পনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সীমান্তের ওপারে ভারতের উত্তর চব্বিশ পরগনার হাকিমপুর এলাকায় শতাধিক মানুষকে জড়ো করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাদের বাংলাদেশি দাবি করে সীমান্ত দিয়ে জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা চলছে।

তবে যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তজুড়ে অতিরিক্ত টহল, নজরদারি ও সতর্কতা বাড়ানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের তৎপরতা অস্বাভাবিকভাবে বেড়েছে। বিভিন্ন সময়ে দলবদ্ধভাবে লোকজনকে সীমান্তসংলগ্ন এলাকায় আনা হচ্ছে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএসএফ পরিকল্পিতভাবে এই উদ্যোগ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সীমান্তে আটক বা হেফাজতে থাকা লোকজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।এ বিষয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “সীমান্ত পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। আইনি প্রক্রিয়া ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় জনসাধারণকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)