Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
মঙ্গলবার, ২৬ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

পূর্ববিরোধের জেরে পিতা-পুত্রকে চাকু মেরে গুরুতর জখম

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : সোমবার, ২৫ মে,২০২৬, ০১:৫৩ পিএম
পূর্ববিরোধের জেরে পিতা-পুত্রকে চাকু মেরে গুরুতর জখম

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা

যশোরের বাঘারপাড়া উপজেলায় ধান বিক্রিকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে পিতা ও পুত্রকে চাকু মেরে গুরুতর জখম করার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (২৫ মে) সকালে ৯টায় রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে এলাকায় এ ঘটনা ঘটে। আহত দু’জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন— বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের  হানিফা (৪০) এবং তার ছেলে সাহাবী (২০)। হানিফা সিদ্দিক মোল্লার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও হাসপাতাল সূত্রে জানা যায়, রায়পুর বাজারে ধান বিক্রিকে কেন্দ্র করে একই গ্রামের সাকিব (২৪) নামের এক যুবকের সঙ্গে হানিফা ও তার ছেলে সাহাবীর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক সংঘর্ষে রূপ নেয়। এ সময় অভিযুক্ত সাকিব ধারালো চাকু দিয়ে পিতা ও পুত্রের ওপর হামলা চালায়।

হামলায় হানিফা ও সাহাবীর পেটের ডান পাশে রক্তাক্ত কাটা জখম হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ধান বিক্রিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে বাঘারপাড়া থানা সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে আহতদের স্বজনরা হামলাকারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ধ্রুব/এস.আই

 

 

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)