Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের  নির্বাচনে সবুর-বনি পরিষদের জয়

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে,২০২৬, ০৬:৪৫ এ এম
বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের   নির্বাচনে সবুর-বনি পরিষদের জয়

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল সম্পন্ন হয়েছে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। নির্বাচনে মো. আব্দুস সবুর শেখ সভাপতি এবং মো. বদরুজ্জামান বনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো. আব্দুস সবুর শেখ ১ হাজার ২৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিরুল ইসলাম চেয়ার প্রতীকে পেয়েছেন ৯৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে তরবারী প্রতীকের মো. বদরুজ্জামান বনি ১ হাজার ২০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী মই প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২০ ভোট।

সিনিয়র সহসভাপতি পদে তালা প্রতীকের আলহাজ মো. নজরুল ইসলাম ১ হাজার ৫৭ ভোট পেয়ে জয়ী হন; যেখানে চশমা প্রতীকের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী পান ৮১৪ ভোট। সহসভাপতি পদে ঢাকা প্রতীকের মো. মাহবুবুর রহমান ১ হাজার ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯৬০ ভোট।

সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে মোটরসাইকেল প্রতীকের মো. শাকিরুল ইসলাম শাকিল ১ হাজার ২৬৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাপ ফুল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৯২০ ভোট। সহসাধারণ সম্পাদক পদে গরুর গাড়ি প্রতীকের মো. সাইফুল ইসলাম আসাদ ১ হাজার ২২৮ ভোট পেয়ে বিজয়ী হন। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে হাতুড়ি প্রতীকের মো. আসানুর রহমান ১ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে দপ্তর সম্পাদক পদে মো. রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মো. শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মো. হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা হলেন— শ্রম ও কল্যাণ সম্পাদক মো. রায়হান সিদ্দিকী (১,১৭৪ ভোট), অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল ফয়সাল (১,০৫২ ভোট) এবং বন্দর বিষয়ক সম্পাদক পদে ট্রাক প্রতীকের মো. আব্দুস সাত্তার (৯১৯ ভোট)। কার্গো শাখা বিষয়ক সম্পাদক পদে মো. আসাদুজ্জামান, প্রচার সম্পাদক মো. সজীবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আক্তারুজ্জামান সনি এবং রপ্তানি বিষয়ক সম্পাদক পদে মো. রকি মাহমুদ লিটন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য পদে মো. রেদওয়ানুল ইসলাম সিমান্ত, মো. মাহাবুব রুবেল, মো. সাগর হোসেন ও মো. জসীম উদ্দীন জয়লাভ করেন।

নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা সংগঠনের উন্নয়ন এবং সদস্যদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)