Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ৮ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, বেনাপোলে কঠোর নিরাপত্তা

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০৮:১১ পিএম
গ্রানাইট মাইনিং কোম্পানির জন্য তিন ট্রাকে বিস্ফোরক আমদানি, বেনাপোলে কঠোর নিরাপত্তা

ছবি: সংগৃহীত

ভারত থেকে তিনটি ট্রাকে করে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। বুধবার বিকেলে বিস্ফোরকবাহী চালানটি বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করে। পরে কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে তা সংরক্ষণ করা হয়।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের জন্য প্রথম ধাপে ভারত থেকে ৪০ মেট্রিক টন ইমালশন এক্সপ্লোসিভ ও ১০০ কিলোমিটার ডেটোনেটিং কর্ড আমদানি করা হয়েছে। ভারতের বেঙ্গালুরুভিত্তিক প্রতিষ্ঠান কেলটেক এনার্জিস লিমিটেড থেকে এসব বিস্ফোরক দ্রব্য তিনটি ভারতীয় ট্রাকে করে বেনাপোল স্থলবন্দর দিয়ে আনা হয়।

কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরক দ্রব্য হওয়ায় চালানটির জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কাস্টমস কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বন্দর এলাকার নির্ধারিত নিরাপদ শেডে তা রাখা হয়েছে। আগামী শুক্রবার পুলিশি প্রহরায় এসব বিস্ফোরক দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের এক্সপ্লোসিভ ম্যাগাজিনে পাঠানো হবে।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “চালানটি সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে। বন্দরের নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে কাস্টমসসহ সংশ্লিষ্ট সব সংস্থার তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বিস্ফোরকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হবে।”

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)