ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি
ঝিকরগাছায় সরকারি কর্মকর্তাদের সাথে এমপি সাবিরা নাজমুলের মতবিনিময় অনুষ্ঠিত। ছবি: ধ্রুব নিউজ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির নেতা সাবিরা নাজমুল ঝিকরগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সাথে মতবিনিময় সভা করেছেন।
সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি সেবার মানোন্নয়ন, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ জালাল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবদুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নূরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ধ্রুব/এস.আই