Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

নাভারণ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে এমপি আজীজুর রহমান

বেনাপোল (যশোর) প্রতিনিধি বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ১২:৫৫ পিএম
নাভারণ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনে এমপি আজীজুর রহমান

নাভারণ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করছেন এমপি আজীজুর রহমান। ছবি: ধ্রুব নিউজ

শার্শা উপজেলার নাভারণে ২৯ আনসার ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শন করেছেন যশোর-১ (শার্শা) সংসদ সদস্য মাওলানা মো. আজীজুর রহমান।

বৃহস্পতিবার (৭ মে) সকালে তিনি ক্যাম্প পরিদর্শনে গিয়ে আনসার সদস্যদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্বপালনে তাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি ক্যাম্পের প্রশাসনিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা ও সদস্যদের আবাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে এমপি আজীজুর রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিতে তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতা প্রশংসনীয়।

তিনি আরও বলেন, সরকার নিরাপত্তা বাহিনীগুলোর আধুনিকায়ন ও সদস্যদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ভবিষ্যতেও আনসার সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত থাকবে।

এ সময় ২৯ আনসার ব্যাটালিয়নের কর্মকর্তারা এমপিকে স্বাগত জানান এবং ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। পরিদর্শন শেষে তিনি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)