Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

চৌগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি মুন্নি’র মতবিনিময়

চৌগাছা (যশোর) প্রতিনিধি চৌগাছা (যশোর) প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ মে,২০২৬, ০১:০৯ পিএম
চৌগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি মুন্নি’র মতবিনিময়

চৌগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি সাবিরা নাজমুল মুন্নি’র মতবিনিময়। ছবি: সংগৃহীত

চৌগাছা উপজেলা পরিষদে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা সাবিরা নাজমুল মুন্নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনূর রশিদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ছাড়াও রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সাবিরা নাজমুল মুন্নি সরকারি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করার উপরও তিনি গুরুত্বারোপ করেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)