চৌগাছা (যশোর) প্রতিনিধি
আটক নান্টু সরদার , রানা সরদার ও সোহেল সরদার। ছবি: সংগৃহীত
চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও একটি ভ্যানসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার রাতে পৌরসভার ব্রাকপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় বৈদ্যুতের পাওয়ার হাউজের সামনে চৌগাছা-যশোর সড়কে তল্লাশি চালিয়ে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)-কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃতদের কাছ থেকে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট এবং একটি ভ্যান জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক পরিবহন ও সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।চৌগাছা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
ধ্রুব/এস.আই