Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ কারখানায় র‍্যাবের অভিযান

ভেজাল মধু তৈরির দায়ে ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড, জরিমানা ৫০ হাজার

ধ্রুব নিউজ ধ্রুব নিউজ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল,২০২৬, ০৪:৪৩ পিএম
ভেজাল মধু তৈরির দায়ে ব্যবসায়ীর ৬ মাস কারাদণ্ড, জরিমানা ৫০ হাজার

শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং-এর কারখানায় র‍্যাবের অভিযান । ছবি: ধ্রুব নিউজ

এবার যশোরের শেখহাটির আলোচিত ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’-এ অভিযান চালিয়েছে র‍্যাব। বুধবার দুপুর ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিষ্ঠানটির কারখানায় পরিচালিত এই অভিযানে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুব ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল। এছাড়াও, কালোজিরা, সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এমনকি কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

পরে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দণ্ড প্রদান করেন। অভিযানে বিএসটিআই প্রতিনিধিরাও অংশ নেন।

অন্য একটি সূত্র জানায়, এর আগেও প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং একাধিকবার তার প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছিল। তবে এবার সরাসরি কারাদণ্ড দেওয়া হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)