Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কেশবপুরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল,২০২৬, ০৩:৫৯ পিএম
কেশবপুরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা

কেশবপুরে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে ব্র্যাক সীডের কর্মশালা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিত করতে ব্র্যাক সীড এন্ড এগ্রো এন্টারপ্রাইজ যশোরের কেশবপুরে এক কর্মশালা আয়োজন করে।  শনিবার কেশবপুরের প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ জি এম শাওন।

তিনি বলেন, কৃষিতে বায়োপেস্টিসাইড  ও বায়োফার্টিলাইজার ব্যবহার করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে কমে আসে।

যশোরের ব্র্যাক সীডের ডিলার ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাক চুয়াডাঙ্গার আরএসএম কামরুল হাসান, যশোর - ১ এর টিএসও প্রান্ত বিশ্বাস প্রমূখ। 

কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে কামরুল হাসান বলেন,  সময়োপযোগী পরামর্শের মাধ্যমে হাইব্রিড ধান চাষে কম খরচে অধিক ফলন সম্ভব। এর ফলে কৃষকদের উৎপাদন দক্ষতা বাড়বে এবং তারা বাণিজ্যিকভাবে আরও লাভবান হতে পারবেন।

এছাড়াও ব্র্যাকের বাজারজাকৃত ধান বীজ, সবজি বীজসহ সকল পোর্টফোলিওর বিষয়ে অবহিত করা হয়।

কর্মশালায় উচ্চফলনশীল হাইব্রিড ধানবীজ ও কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব এর উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালা শেষে কেশবপুর  উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন মডেল কৃষকদের মাঝে ব্রাক হাইব্রিড ১০ ধান বীজ  বিতরন করা হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)