Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

কিশোর গ্যাং-এর ৫ সদস্য চাকুসহ আটক

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : রবিবার, ১৯ এপ্রিল,২০২৬, ০৮:৫৪ পিএম
কিশোর গ্যাং-এর ৫ সদস্য চাকুসহ আটক

ছবি: প্রতীকী

যশোর শহরতলীর ঝুমঝুমপুরের তাছির ইলেক্ট্রিক দোকানের সামনে মারপিট করতে আসা কিশোর গ্যাং এর ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, শহরের জেলরোডের অন্ধ হাফিজিয়া মাদ্রাসা এলাকার মোস্তফার বাড়ির ভাড়াটিয়া মৃত দুলাল গাজীর ছেলে আরাফাত গাজী,  সদরের হামিদপুরের আকমানের ছেলে রবি, শহরতলীর ঝুমঝুমপুরের কলোনীপাড়ার রহিমার বাড়ির ভাড়াটিয়া মৃত আশরাফুলের ছেলে সালমান, মৃত জাহিদের ছেলে সিহাব এবং শহরের মোল্লাপাড়া আমতলা এলাকার শওকতের ছেলে সাগর।

কোতয়ালি থানার এসআই আব্দুস সালাম জানান, গত ১৭ এপ্রিল রাত নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঝুমঝুমপুরের তাছির ইলেক্ট্রিকের সামনে অভিযান চালান। এ সময় মারামারি করতে আসা ওই ৫ জনকে আটক করা হয়। আটক কিশোর গ্যাং এর সদস্যরা ওই এলাকার হাসান ও সাকিব হাসান নামে দুই যুবককে মারপিট করতে এসেছিল। তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। গতকাল রোববার আটক ৫ জনকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানো হয়েছে।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

সম্পর্কিত

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)