Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ পাওনা টাকা চাওয়ায় খুন-গুমের হুমকি

মিনিস্টার শো-রুমের ম্যানেজারের নামে থানায় পত্রিকার হকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : শনিবার, ১৮ এপ্রিল,২০২৬, ০৯:৫৮ পিএম
মিনিস্টার শো-রুমের ম্যানেজারের নামে থানায় পত্রিকার হকারের অভিযোগ

ছবি: সংগৃহীত

পত্রিকা বিক্রির পাওনা টাকা চাওয়ায় হকারকে প্রাণনাশের হুমকির ঘটনায় মিনিস্টার শো-রুমের সাবেক ম্যানেজার আবুল বাশারের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। শনিবার হকার আজিবর রহমান বাদী হয়ে কোতয়ালি থানায়  এ অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা গেছে, আজিবর রহমান দীর্ঘ বছর ধরে যশোর শহরের পত্রিকা বিলি করে জীবীকা নির্বাহ করেন। এরই ধারাবাহিকতায় তিনি যশোর শহরের মিনিস্টার শো-রুমে নিয়মিত পত্রিকা দিতেন। শো-রুম কতৃপক্ষের কাছে ৩ হাজার ৫০৩ টাকা পাওনা ছিল হকার আজিবরের। এরমধ্যে ম্যানেজার আবুল বাশার চাকরিচ্যুত হন। আজিবর পাওনা টাকার জন্য সাবেক ম্যানেজার আবুল বাশারের সাথে যোগাযোগ করলে তিনি শো-রুমের নতুন ম্যানেজারের কাছে টাকা চাইতে বলেন। হকার আজিবর শো-রুমের নতুন ম্যানেজারের সাথে যোগাযোগ করলে তিনি বকেয়া টাকা দিতে পারবেননা বলে জানিয়ে আবুল বাশারের কাছ থেকে আদায় করতে বলেন। আজিবর আবুল বাশারকে ফোন দিয়ে পাওনা টাকা চাইলে তিনি টাকা দিবেননা বলে ফোন কেটে দেন।

এরপর আজিবর রহমানের ফোনে ফোন দিয়ে এসআই সাইফুল নামে এক ব্যাক্তি তাকে টাকা চাইলে খুন করে গুম করে দিবে বলে হুমকি দেন। আজিবর পরে ফোন নম্বরটির খোঁজখবর নিয়ে জানতে পারেন এসআই সাইফুল নামে পরিচয় দেয়া ব্যক্তিটি চৌরাস্তার গ্লোবাল মার্ট শো-রুমের সেলস ম্যান। ১৩ এপ্রিল ওই ব্যক্তির সাথে দেখা করলে তিনি আজিবরকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। এরপর আবুল বাশার বিভিন্ন সময় বিভিন্ন লোকদিয়ে আজিবরকে ফোন করে খুন-জখমের হুমকি দিচ্ছেন।

হকার আজিবর বর্তমানে দেনাদারের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে থানায় এ অভিযোগে দিয়েছেন।

ধ্রুব/এস.আই

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)