অভয়নগর (যশোর) সংবাদদাতা
প্রধানমন্ত্রীর অগমনে অভয়নগরে বিএনপির প্রস্তুতি সভা। ছবি: ধ্রুব নিউজ
আগামী ২৭ই এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর যশোরে আগমন উপলক্ষে বুধবার বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি মতিয়ার রহমান ফারাজী, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম।।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপি'র সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা,যশোর জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান (মশি),নওয়াপাড়া পৌর সভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন (রবি),অভয়নগর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস, সহ-সভাপতি এফ এম আলাউদ্দিন, থানা বিএনপি'র যুগ্ন সম্পাদক এডভোকেট শহিদুল ইসলাম, পৌর বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান (লিপু),যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, অভয়নগর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন,অভয়নগর থানা মহিলা দলের সভানেত্রী ফরিদা বেগম, পৌর মহিলা দলনেত্রী জাহানারা খাতুন, অভয়নগর থানা যুবদলের আহবায়ক বাকিউজ্জামান রানা,পৌর যুবদলের আহ্বায় আতাউর রহমান আতা,অভয়নগর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলম মোল্লা, থানা মৎস্যজীবী দলের আহবায়ক শামীম হোসেন সরদার, পৌর মৎস্যজীবী দলের আহ্বায়ক শামীম হোসেন,যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা তুহিন প্রমুখ।
উপস্থিত ছিলেন অভয়নগর থানা ও পৌর বি এন পির নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, যৌথ সভা সঞ্চালনা করেন নওয়াপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস- মোল্লা হাবিবুর রহমান (হাবিব),যৌথ সভার প্রধান অতিথি দেলোয়ার হোসেন খোকন বলেন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যশোর জেলা বিএনপির সমাবেশে দলে দলে যোগদান করতে হবে।
ধ্রুব/এস.আই