অভয়নগর (যশোর) সংবাদদাতা
মঙ্গলবার নওয়াপাড়ায় জামায়াতের রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: ধ্রুব নিউজ
যশোরের অভয়নগর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামির রুকন সমাবেশ স্থানীয় এইচ এম কমিউনিটি সেন্টারে মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা সেক্রেটারি এস.এম. মহিউল ইসলাম এবং পরিচালনা করেন হাফেজ আবদুল করিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাও. আবু জাফর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মো.মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর আমির মাওলানা আলতাফ হুসাইন, শুভরাড়া ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, তারবিয়াত সেক্রেটারি মাও. হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সেক্রেটারি শরীফ বেলাল হোসেন, ওলামা বিভাগ সভাপতি মাও. ওয়ালিউল্লাহ বরকতি, শ্রমিক কল্যাণ বিভাগের সেক্রেটারি মো. ইউনুস আকন্জি সহ উপজেলার সকল রুকনরা।
সমাবেশে সদস্যরা বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের উন্নয়ন ও সম্প্রসারণে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
ধ্রুব/এস.আই