নিজস্ব প্রতিবেদক
মাদক ব্যবসায়ি জিয়াউর। ছবি: সংগৃহীত
৩শ' পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৯ লাখ ৭৫ হাজর টাকাসহ মাদক ব্যবসায়ি জিয়াউরকে আটক করেছে যশোরের ডিবি পুলিশ। শুক্রবার সকালে ঝিকরগাছার নাভারণ পুরাতন বাজার রেলক্রসিং ও কুন্দিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জিয়াউর রহমান বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত আদম আলীর ছেলা ও ঝিকরগাছার কুন্দিপুর গ্রামের বাসিন্দা । দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি দল নাভারণ এলাকায় অবস্থান নেয়। সকাল পৌনে ১০টার দিকে কুন্দিপুর গ্রামের রেলক্রসিং এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সময় জিয়াউর রহমানকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি কালে পকেট থেকে ১শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরবর্তীত তার দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ কুন্দিপুরে তার বাড়িতে তল্লাশি চালায়। অটক জিয়ার শয়নকক্ষের সানসেটের ওপর থেকে আরও ২শ' পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সময় ঘরের জুতার র্যাকের ভিতর থেকে ১৬ লাখ টাকা ও ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৩ লাখ ৭৪ হাজার ৯শ' টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোট ১৯ লাখ ৭৪ হাজার ৯শ' টাকা মাদক বিক্রির টাকা বলে জিয়া স্বীকার করেছে।
তিনি আরও জানান, আটক জিয়াউর রহমানের বিরুদ্ধে এর আগেও বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ঘটনায় ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।
ধ্রুব/এস.আই