Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ যশোরে হাম-রুবেলা’র টিকাদান

চার দিনে টিকা পেলো সাড়ে ২৪ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৩:২২ পিএম
চার দিনে টিকা পেলো সাড়ে ২৪ হাজার শিশু

যশোরে হাম-রুবেলা’র টিকাদান কর্মসূচী। ছবি: ধ্রুব নিউজ

সারাদেশের ৩০টি হটস্পটের অন্যতম যশোর সদর উপজেলায় বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি জোরদারভাবে চলছে। শিশুদের সুরক্ষায়  স্বাস্থ্য বিভাগ এই কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, যশোরে নতুন করে হাম রোগে ২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা ২৩৯ জন। এর মধ্যে ২৪ জনের শরীরে সংক্রমণ নিশ্চিত করা হয়েছে এবং ২১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

গত রোববার শুরু হওয়া এই বিশেষ টিকাদান কর্মসূচির আজ পঞ্চম দিন । চতুর্থ দিনের বিকেল পর্যন্ত জেলায় মোট ২৪ হাজার ৬৪৯ জন শিশুকে টিকা প্রদান করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে যশোর পৌরসভা, সদর হাসপাতালসহ বিভিন্ন টিকাকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রগুলোতে ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি বরং সুশৃঙ্খলভাবে দ্রুত টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রে একযোগে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। পাশাপাশি পৌরসভা এলাকাতেও নির্ধারিত কেন্দ্রগুলোতে নিয়মিত টিকা প্রদান করা হচ্ছে।

টিকা নিতে আসা অভিভাবকরা জানান, বড় ধরনের ভোগান্তি ছাড়াই স্বল্প সময়ের মধ্যে শিশুদের টিকা দিতে পেরে তারা সন্তুষ্ট।

যশোরের সিভিল সার্জন বলেন, “হামের সংক্রমণ প্রতিরোধে এই বিশেষ টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে সকল শিশুকে টিকার আওতায় আনা আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, আগামী ১৮ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে। এ সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাকেন্দ্রে নিয়ে এসে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই বিশেষ উদ্যোগের মাধ্যমে যশোরে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)