Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট!

❒ নওয়াপাড়ায় ক্লিনিকে জরিমানা ও ডায়াগনস্টিক সিলগালা

অভয়নগর প্রতিনিধি অভয়নগর প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ৯ এপ্রিল,২০২৬, ০৬:৩৮ পিএম
অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট!

নওয়াপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান ছবি: ধ্রুব নিউজ

অপারেশন থিয়েটারে ইজিবাইকের লাইট ব্যবহার, নোংরা পরিবেশসহ নানা অসঙ্গতি থাকায়  শিল্প শহর নওয়াপাড়ার একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা এবং একটি প্রাইভেট হাসপাতালকে বড় অংকের জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টা থেকে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের এক যৌথ অভিযানে দেখা যায়, আল মদিনা প্রাইভেট হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) আলোর উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে ইজিবাইকের লাইট! জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এমন কর্মকাণ্ড ছাড়াও হাসপাতালটিতে খাবার পানির উৎসের পাশেই ময়লার স্তূপ এবং রোগীদের তালিকার কোনো হদিস পাওয়া যায়নি। ভোক্তা অধিকার ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে, প্রয়োজনীয় কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স না থাকায় মডার্ণ ডায়াগনস্টিক সেন্টার তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়। তবে অভিযানে এ হামিদ মেমোরিয়াল হাসপাতালে কোনো অসঙ্গতি না পাওয়ায় তারা রেহাই পায়।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দিন দীপু বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিত চলবে" অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু এবং মেডিকেল অফিসার ডা. শোভন বিশ্বাস।

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)