Ad for sale 990 x 90 Position (1)
Position (1)
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Ad for sale 870 x 100 Position (2)
Position (2)

❒ বিশেষ তদারকি অভিযানে সিধান্ত

হেলমেট ও ফিটনেস সনদ না থাকলে মিলবে না তেল

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : বুধবার, ৮ এপ্রিল,২০২৬, ০৯:৫৪ পিএম
হেলমেট ও ফিটনেস সনদ না থাকলে মিলবে না তেল

বুধবার যশোর জেলা জুড়ে পেট্রোল পাম্পগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি:

 

যশোর জেলা জুড়ে পেট্রোল পাম্পগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে র‍্যাব-৬ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নির্দেশনায় বুধবার বিকেলে শহরেরও বিভিন্ন পাম্পে এই অভিযান চালানো হয়।

​সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে পাম্প মালিকদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে চালক ও আরোহী উভয়ের হেলমেট থাকা বাধ্যতামূলক। বাস, ট্রাক, পিকআপ ও মাইক্রোবাসের ক্ষেত্রে হালনাগাদ ফিটনেস সনদ থাকলেই কেবল জ্বালানি তেল সরবরাহ করা যাবে। ত্রুটিপূর্ণ বা কাগজপত্রবিহীন কোনো যানবাহনে তেল প্রদান করলে পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​অভিযান চলাকালীন পথে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। ট্রাকের ফুয়েল ট্যাংক থেকে অবৈধভাবে তেল বের করার প্রমাণ পাওয়ায় চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারায় এবং প্রথমবারের মতো অপরাধ বিবেচনায় তাকে কঠোরভাবে সতর্ক করে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ দল।

​অভিযানকালে মেসার্স মনির উদ্দিন আহম্মদ পেট্রোল পাম্প পরিদর্শন করে টিমটি। সেখানে পাম্প মালিক ও উপস্থিত চালকদের উদ্দেশ্য করে বলা হয়, এখন থেকে প্রতিটি গাড়ির বৈধ কাগজপত্র যাচাই করেই যেন তেল দেওয়া হয়। এ সময় জনসচেতনতা বৃদ্ধিতে পাম্পে লিফলেট ও নির্দেশনা টাঙিয়ে দেওয়া হয়।  

এই বিশেষ তদারকি অভিযানে নেতৃত্ব দেন, যশোর র‍্যাব-৬ এর অধিনায়ক মেজর ফজলে রাব্বি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান । অভিযান চলাকালে জেলা পুলিশ ও র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

​"সড়ক দুর্ঘটনা রোধ এবং জ্বালানি খাতের শৃঙ্খলা ফেরাতে এই অভিযান নিয়মিত চলবে। আইন অমান্য করে তেল বিক্রি করলে পাম্পের লাইসেন্স বাতিলসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে" বলে হুশিয়ারি দেয়া হয়।

ধ্রুব/এস.আই

 

ধ্রুব নিউজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

💬 Comments

Login | Register
Ad for sale 270 x 225 Position (3)
Position (3)
Ad for sale 990 x 90 Position (4)
Position (4)